ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চরম নাটকীয়তায় শেষ ইউরোপিয়ান দলবদল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫০, ২ সেপ্টেম্বর ২০২৩
চরম নাটকীয়তায় শেষ ইউরোপিয়ান দলবদল
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষা ও অফিসিয়াল ছবি তোলার কাজটি সেরে ফেললেও ছিল শুধু কাগজে সই বাকি। কিন্তু শেষ পর্যন্ত দলবদল করতে হলো না পর্তুগিজ ফুটবলার হোয়াও পালহিনহার। ফুলহ্যাম থেকে মিউনিখে যাওয়ার কথা ছিল তার। 

লিভারপুলে না যাওয়ার আশঙ্কা ছিল পালহিনহার। অলরেড শিবিরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত চুক্তি হয়নি। ইংল্যান্ডে স্থানান্তরের শেষ মুহূর্তে লিভারপুলে গ্রাভেনবার্খের যাওয়ার খবরটিও রীতিমতো সবাইকে চমকে দিয়েছে।

এদিকে সোফিয়ান আমরাবাতকে ম্যানচেস্টারে নেওয়ার খবরটি ফুটবলবোদ্ধাদের জন্য বড় খবর। বিশ্বকাপের পর থেকে দলবদলের বাজারে তিনি ছিলেন অনেকটা হটকেকের মতো। মরক্কোর জার্সিতে পারফরমেন্স সমুন্নত রেখে আলোচনায় আসেন এই ফুটবলার। 

Advertisement

দলবদলের শেষ দিন বার্সেলোনাও পেয়েছে হোয়াও ক্যান্সেলো ও হোয়াও ফেলিক্সকে। এর মধ্যে ফেলিক্সকে নিয়ে শঙ্কা ছিল- তিনি দলে যোগ দিতে পারবেন কিনা। বিমানবন্দরে আটকে পড়েছিলেন এই ক্লাব ফুটবলার। অবশেষে জানা গেছে, দুজনকে দলে নিতে পেরেছে বার্সেলোনা।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ম্যাসন গ্রিনউডের লাৎজিওতে যাওয়ার গুঞ্জন বেশ ভালোভাবেই রটেছিল। কিন্তু সেখানে না গিয়ে স্প্যানিশ ক্লাব হেতাফকেই বেছে নিলেন এই ইংলিশ ফুটবলার।

টটেনহ্যাম থেকে সার্জিও রুলিয়ন এবং ফেনেরবাখ থেকে উদীয়মান গোলরক্ষ বাইন্দির রেড ডেভিলে যোগ দিয়েছেন। 
এদিকে বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে খেলছেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। দলটি হয়ে আলো ছড়িয়েছেন তিনি। 
মিশরের এই  ফরোয়ার্ডকে কেনার জন্য ১৫০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় দুই হাজার কোটি টাকার বেশি) প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদ। তবে তাদের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে লিভারপুল। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!