ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকারের ধাক্কায় পড়লেন রাস্তায়, পিষে মারল ট্রাক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০২২
প্রাইভেটকারের ধাক্কায় পড়লেন রাস্তায়, পিষে মারল ট্রাক
নিহত সাদ্দাম হোসেন বাবু

বগুড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় ৩৮ বছর বয়সী সাদ্দাম হোসেন বাবু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু ঐ উপজেলার সুলতানগঞ্জ পাড়ার মোস্তাকিন খানের ছেলে। তিনি কম্পিউটারের যন্ত্রাংশের ব্যবসা করতেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলিফ নামে এক যুবকের মোটরসাইকেলের আরোহী হয়ে সদরের ঠ্যাংগামাড়া এলাকার দিকে যাচ্ছিলেন বাবু। নওদাপাড়া এলাকায় একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন বাবু। এরপর পেছন থেকে আসা দ্রুতগতির পাথরবোঝাই ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ নিয়ে চলে যায় স্বজনরা। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা চাইলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!