উপজেলার জোরারগঞ্জ থানাধীন চট্টগ্রাম উত্তর বন বিটের করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার দুপুরে মেছোবাঘটিকে স্থানীয়া বিভিন্ন কৌশল অবলম্বন করে আটক করে। স্থানীয়দের কয়েকজন মেছোবাঘটিকে পিটিয়ে মেরে ফেলার কথা ভাবছিল। পরে মেছোবাঘটি একটি খাঁচায় আটকানো হয়।
.png)
প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক ফখরুল ইসলাম বলেন, সকাল থেকে আমরা এলাকাবাসী মেছোবাঘটি গাছের উপর দেখে অনেকটা ভয় লেগেছিল। বাঘের কথা শুনে স্থানীয় উৎসুক জনতা অনেকে এটিকে দেখার জন্য ভিড় জমায়। এলাকায় অনেকটা হৈ হুল্লোড় পড়ে যায়। পরবর্তীতে সকলের সম্মিতিল বিভিন্ন কৌশলে বাঘটাকে আটক করা হয়। পরে এই বিষয়ে স্থানীয় করেরহাট বনবিভাগকে অবহিত করা হলে, তারা ঘটনাস্থলে এসে মেছোবাঘটাকে নিয়ে যায়।
এ বিষয়ে করেরহাট বিট রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহী বলেন, প্রাকৃতিক বা বিভিন্ন কারণে মাঝে মাঝে লোকালয়ে চলে আসে বন্যপ্রাণি। অনেকে ভয় ও আতঙ্কে তাকে মেরে ফেলে। অলিনগরে মেছোবাঘটি আটকের বিষয়টি আমাদের জানানোর পরে আমরা সেটাকে উদ্ধার করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পার্শ্ববর্তী গভীর জঙ্গলে অবমুক্ত করি।