ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

মাভাবিপ্রবিতে অর্থনীতি বিভাগে ইনডোর গেমের আয়োজন

মাভাবিপ্রবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:৩২, ৯ জানুয়ারি ২০২২
মাভাবিপ্রবিতে অর্থনীতি বিভাগে ইনডোর গেমের আয়োজন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইনডোর খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ ইনডোর টুর্নামেন্টের আয়োজন করেছেন। ইনডোর খেলাসমূহ হলো ব্যাডমিন্টন, লুডু, ক্যারাম ও দাবা। 

গত ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয় গ্রুপ পর্বের খেলা। পরের দিন ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় সেমিফাইনাল এবং আজ রোববার অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। 

ইনডোর খেলাগুলোর মধ্যে ব্যাডমিন্টন এর ৪ টি গ্রুপ। ব্যাডমিন্টন ছেলে-  গ্রুপ ও কোয়ার্টার ফাইনাল  ২৫ পয়েন্টে সেট। সেমি-ফাইনাল ও ফাইনাল ২১ পয়েন্টের  ৩ সেট। এবং চ্যাম্পিয়ন হয়েছেন আমিন আল আব্বাসী ( এসিস্ট্যান্ট প্রফেসর ) ও রাকিবুল ইসলাম। উক্ত ইনডোর গেমে রানার-আপ হয়েছেন শাকিল মাহমুদ শাওন( এসিস্ট্যান্ট প্রফেসর) ও শাওন ঘোষ। 

আরো পড়ুন: বিশ্বসেরা গবেষকের তালিকায় মাভাবিপ্রবির ১৫ গবেষক

অপরদিকে ব্যাডমিন্টন মেয়ে সেমিফাইনাল  ২১ পয়েন্টে ১ সেট‌। ফাইনাল খেলা ২৫  পয়েন্টের  ১ সেট। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন শারমিন রব্বানি হৃদি। এবং রানারআপ হয়েছেন শিউলি আক্তার। 

লুডু খেলায় সিঙ্গেল এবং ডাবল দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গেল লুডু খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন  তাহমিনা সুলতানা সুমি এবং রানারআপ হয়েছেন হুমায়ুন কবির। অপরদিকে ডাবল লুডু খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন নূরি জান্নাত ও শাওন ঘোষ। এবং রানারআপ হয়েছেন চৈতি রায় আর্জিনা খাতুন। 

আরো পড়ুন: ভুল বানানে সয়লাব মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার

ক্যারাম খেলাটিও সিঙ্গেল এবং ডাবল দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গেল ক্যারাম খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কোরবান আলী এবং রানারআপ হয়েছেন সাইদুর রহমান। অপরদিকে ডাবল ক্যারাম খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন মাসুদ রানা ও কোরবান আলী এবং রানারআপ হয়েছেন রাকিবুল ইসলাম ও সাইদুর রহমান। 

দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন মেহেদী হাসান আরিফ এবং রানারআপ হয়েছেন আরিফুল ইসলাম। 

আরো পড়ুন: বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন ১০৯ মাভাবিপ্রবি শিক্ষার্থী

সম্পূর্ন ইভেন্টটি পরিচালনা করেছেন মাভাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. নাজমুস সাদেকিন। সেখানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ড. সঞ্জয় কুমার সাহা, মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, ছাবিহা বিনতে হাসান, সুব্রত দে প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোবিন্দ দাস।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!