ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আগুনে বান্ধবীকে হারিয়ে আবেগঘন স্ট্যাটাস অভিনেত্রী নাদিয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৮, ১ মার্চ ২০২৪
আগুনে বান্ধবীকে হারিয়ে আবেগঘন স্ট্যাটাস অভিনেত্রী নাদিয়ার
বান্ধবীর সঙ্গে তোলা নাদিয়ার শেষ ছবি- সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনের আগুনে প্রিয়জন হারিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে আছেন অভিনেত্রী নাদিয়ার ছোটবেলার বান্ধবী ও তার বোন। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বান্ধবীকে হারানোর খবর জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে নাদিয়া বলেন, বেইলি রোডের আগুনে আমার বান্ধবী দোলা ও তার বোন ইন্তেকাল করেছে। আল্লাহ্ সকলের আত্মার শান্তি দিক আমিন।

Advertisement

আরেক স্ট্যাটাসে তিনি লিখেছেন, এ বছর আর চাঁদ রাতে আমাদের দেখা হবে নারে দোলা। এ ছবিটা যেখানে তুলেছিলাম আমরা বেইলি রোডে, কাল রাতে সেখানেই নিষ্ঠুর আগুনের গ্রাসে তোকে হারাতে হলো আমাদের। তোর হাসিমাখা সহজ সরল মুখটা বোন আজীবন আমাদের কাঁদাবে, অনেক ঘুমাতে ভালোবাসতি। আজকেও দেখলাম নিষ্পাপ শিশুর মতন ঘুমাচ্ছিস। আল্লাহ তোদের পরিবারকে তোদের দুই বোনের এই মৃত্যু শোক সহ্য করার দৈর্য্য শক্তি দিক, তোদের জান্নাতবাসী করুন, আমিন। আমাদের ক্ষমা করে দিস, তোদের বাঁচাতে পারলাম না।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায়  এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!