মঙ্গলবার বিকেল পৌণে ৫টার দিকে নওগাঁগামী নজিপুর-নওগাঁ আঞ্চলিক সড়কের পদ্মপুকুর নামক মোড়ের কাছে এ ঘটনাটি ঘটেছে।
পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ রায়হান ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক শিশুর লাশ উদ্ধার ও আহত ২ ব্যক্তিকে সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত শিশু জারিফা (৫) উপজেলার নজিপুর পৌর শহরের নতুনহাট (হরিরামপুর) এলাকার জাহিদুল ইসলামের কন্যা।
.png)
পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। ওই বাসের দুই যাত্রীকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।