সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নুৎপাতের অনেক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, অনেক দূর পর্যন্ত উড়ে বেড়াচ্ছে ছাই। আর সেই ছাই কম্বলের মতো ঢেকে ফেলেছে ফিলিপাইনের বাটাঙ্গাস প্রদেশসহ বেশ কিছু এলাকা। বাড়ি, বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ি এমনকি চাষের জমি, আনারসের ক্ষেত সব ছাইয়ে ঢেকে গেছে।

.png)
ছবিগুলোতে দেখা গেছে, স্থানীয়রা বাড়ির ছাদে উঠে বরফ সরানোর মতো ছাই সরাচ্ছেন। কয়েক ইঞ্চি পুরু ছাই সব জায়গায় জমে গিয়েছে। বাগান থেকে আনাজ তুলে এনে পরিষ্কার করতে হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে, ছাই থেকে বাঁচাতে সড়কে দাঁড়িয়ে থাকা গাড়ির সারি ধোয়া হচ্ছে।

ফিলিপাইনের স্থানীয় প্রশাসনের সূত্রানুসারে, অগ্নুৎপাতের জেরে রোববার থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ২১২ বার ভূমিকম্প হয়েছে। এরইমধ্যে টাল আগ্নেয়গিরির আশপাশে থেকে প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে।